স্কুলশিক্ষার্থী

নরসিংদীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নরসিংদীতে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজের ২৬ ঘণ্টা পর সৌরভ (১৪) নামের এক স্কুলশিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা। আজ (রোববার, ২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে রায়পুরার উত্তর বাখরনগর এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান।

টাঙ্গাইলে পানি পান করে ৩২ স্কুলশিক্ষার্থী অসুস্থ
টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।