
পরিবেশবান্ধব ও বৈষম্যহীন ক্লাসরুম: প্রাথমিকের শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও জুতা-মোজা দিচ্ছে সরকার
পরিবেশ দূষণ রোধে জুলাই থেকে প্রতি উপজেলায় ২টি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের ব্যাগ, স্কুল ড্রেস, জুতা, মোজা দেবে সরকার। এই পাইলট প্রকল্পের স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। অভিভাবকরা জানান, এটা যুগান্তকারী সিদ্ধান্ত। শিক্ষাবিদরা বলছেন, এতে শ্রেণীকক্ষে উপস্থিতি বাড়বে। প্রতিমন্ত্রী জানান, সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দিয়ে এই উদ্যোগ ধনী-দরিদ্র বৈষম্য কমাতে ভূমিকা রাখবে।

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
আগামী জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, প্রাথমিকভাবে সারাদেশে প্রথম ধাপে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার।

‘প্রাথমিকে ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার’
আগামী ১৮০ দিনের কার্যক্রমসহ নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম ও অগ্রগতি জাতীয় সংসদে তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের।