জ্বালানি খাতে ‘রাজস্ব বিশৃঙ্খলা’, ক্যাপাসিটি চার্জ বাতিলের দাবি সিপিডির
নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চায় সরকার। কিন্তু সৌরপ্রযুক্তির যন্ত্রাংশেই রয়েছে চড়া শুল্কের বোঝা। অপরদিকে এলএনজি আমদানিতে করের চাপ সবচেয়ে কম। একে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ‘রাজস্ব বিশৃঙ্খলা’ বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিচালিত বিদ্যুৎকেন্দ্রে ক্যাপাসিটি চার্জ বাতিলের দাবিও তুলেছে সংস্থাটি।