সৌর বিদ্যুত

নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণা পর্যন্ত সীমাবদ্ধ থাকেননি। এরই মধ্যে রাজধানীর গুলশানের নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করেছেন এবং জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

গত সরকারের দুর্নীতিতে থমকে গেছে নবায়নযোগ্য জ্বালানির উদ্যোগ
বহুতল ভবনের ছাদে সৌরপ্যানেল স্থাপনে নতুন সম্ভাবনা থাকলেও নানা অনিয়মে থমকে আছে কাজ। ভবন মালিকরা মোটা অঙ্কের অর্থ খরচ করে প্যানেল বসালেও জাতীয় গ্রিডে যুক্ত করা যায়নি। এতে আগ্রহ হারিয়েছেন তারা। অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ও দুর্নীতির কারণে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কোনো অগ্রগতি হয়নি।