সোডিয়াম সালফেট
চট্টগ্রাম বন্দরে আটকে ৩৫০ কোটি টাকার শিল্প লবণ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

চট্টগ্রাম বন্দরে আটকে ৩৫০ কোটি টাকার শিল্প লবণ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে আটকে আছে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার ৪০০ কনটেইনার শিল্প লবণ। সোডিয়াম সালফেট বাণিজ্যিকভাবে আমদানি করে ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আমদানি নীতি আদেশে অস্পষ্টতার কারণে এসব চালান পড়ে আছে মাসের পর মাস। অভিযোগ, ১০ বছর ধরে রাসায়নিক পরীক্ষার রিপোর্ট দিয়ে শিল্প লবণ খালাস হলেও, ২০২৫ সালের মার্চ থেকে চট্টগ্রাম কাস্টমস বলছে, শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে। এ অবস্থায় বিপুল পরিমাণ সোডিয়াম সালফেট নষ্টের পথে। যে কারণে রাজস্ব হারাচ্ছে সরকারও।