
সেন্ট পিটার্সবার্গে ‘নজিরবিহীন’ ড্রোন হামলা; ইউক্রেনের দাবি, যুক্তিসঙ্গত জবাব
রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামের শেষ দিনে সেন্ট পিটার্সবার্গ ও এর আশপাশের এলাকায় ইউক্রেন ‘নজিরবিহীন হামলা’ চালিয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘রুশ দাভোস’ শুরুর আগেই সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দেশটির মর্যাদাপূর্ণ বার্ষিক অর্থনৈতিক ফোরাম শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে জ্বালানি ও সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আগামী শুক্রবার এই ফোরামে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূল ভাষণ দেয়ার কথা রয়েছে। পুতিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়োজনের প্রাক্কালে এমন হামলা ক্রেমলিনের জন্য বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামাবাদ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: আরাঘচি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সেখানে সম্প্রতি পাকিস্তান ও ওমান সফরের বিষয়ে তার অর্জনের কথা জানান। তার ভাষ্য অনুযায়ী ইসলামাবাদ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য পুতিনের সঙ্গে বৈঠক গুরুত্বপূর্ণ: আরাঘচি
সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সেখানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গুরুত্বপূর্ণ এ সফর নিয়ে তিনি জানান, যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক সংকটের সর্বশেষ অবস্থা পর্যালোচনায় এ বৈঠকটি একটি বড় সুযোগ। খবর আল জাজিরার।