রাশিয়ার ৬৭ ড্রোন ভূপাতিতের দাবি; সুমিতে রুশ হামলায় নিহত ৪
সেন্ট পিটার্সবার্গের কাছাকাছি বাল্টিক সাগরের রাশিয়ান তেল স্থাপনায় ইউক্রেন আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার লেনিনগ্রাদ প্রদেশের গভর্নর আলেক্সান্দর দ্রোজদেনকো আজ (শনিবার, ৪ জুলাই) জানান, এই হামলায় ৬৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যা বড় আকারের হামলার ইঙ্গিত দেয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে ডিপিএ ইন্টারন্যাশনাল (জার্মান প্রেস এজেন্সি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।