এআই সক্ষমতা বাড়াতে ২৩০ কোটি রিয়াল বিনিয়োগ করবে ব্রাজিল
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দেশীয় সক্ষমতা বাড়াতে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন রিয়াল (৪৪৪ দশমিক ২ মিলিয়ন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রাজিল সরকার। পরিকল্পনার এক অংশে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব রাখা হয়েছে, অন্য অংশে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানের সরঞ্জাম আসতে পারে বলে সরকারি কর্মকর্তাদের ধারণা। এতে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য ধরে রাখার ব্রাজিলের কৌশলও সামনে এসেছে।