পৌনে ৭ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক
প্রায় পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে দিনাজপুর থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন অতিক্রম করে এ রুটে প্রথম ট্রেন হিসেবে চলাচল শুরু করে।