সিমের দাম
৩০০ টাকা কর বাতিলের পরেও সিমের দাম কমছে না কেন

৩০০ টাকা কর বাতিলের পরেও সিমের দাম কমছে না কেন

ডিজিটাল বাংলাদেশ ও অন্তর্ভুক্তিমূলক নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে (Budget 2026-27) মোবাইল সিমের ওপর থেকে ৩০০ টাকার সম্পূরক শুল্ক বা সিম ট্যাক্স (Sim Tax Removal) পুরোপুরি প্রত্যাহার করেছে সরকার। এর ফলে সরকারের প্রায় ১,২০০ কোটি টাকা রাজস্ব ছাড় দিতে হয়েছে। সরকারের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে মোবাইল ও ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী করা এবং নতুন গ্রাহক সংখ্যা বাড়ানো। তবে ১ জুলাই থেকে শুল্ক প্রত্যাহারের এই সিদ্ধান্ত কার্যকর হলেও বাস্তবে এর সুফল পাচ্ছেন না সাধারণ ভোক্তারা।