সিঙ্গেল নাকি? তাহলে আজ শুধুই আপনার দিন, জেনে নিন কীভাবে উপভোগ করবেন
প্রেম কি স্বাধীনতার শিকল, নাকি নিজের মতো বেঁচে থাকার বাধা? যুগল সম্পর্কের জটিলতা নাকি একক জীবনের নির্ভার মুক্ত বাতাস? কোনটি বেছে নেবেন, তা নিয়ে তর্ক বহুদিনের (Singles Day Celebration)। কবিগুরুর যুগল প্রেমের গল্প কিংবা জটিল সম্পর্কের নানা শর্ত থেকে দূরে থেকে অনেকেই পছন্দ করেন স্বাধীন ও কৈফিয়তহীন জীবন। ভালোবাসার নানা দিবস যখন প্রেমিক-প্রেমিকাদের উদ্যাপনে মুখর থাকে, তখন একাকী বা অবিবাহিত মানুষদের জীবন কাটে নিজেদের মতো। তবে অবিবাহিত বা একা থাকা মানুষদের জন্যও রয়েছে বিশেষ একটি উদযাপনের দিন ‘সিঙ্গেল দিবস’ (Singles Day)।