
কেয়া পায়েলের জন্য মুশফিক ফারহানের ‘ডুব’
সাদ্দাম, ঢাকায় ব্যবসা করে। গ্রামে এসেছে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। সেখানেই তার ভালো লেগে যায় শেফালিকে। কিন্তু শেফালির সঙ্গে একা কথা বলার সুযোগ পাওয়া যাচ্ছিলো না। তাই শেফালি যে পুকুরে গোসল করে, তাতে ডুব দেয় সাদ্দাম।

‘তবুও মন’ নিয়ে আসছেন জোভান- তটিনী
তমাল বেশ ধীরস্থির যুবক। পড়াশুনা শেষ করে চাকরি পেয়েছে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানে। বসবাস করেন পরিবারের সঙ্গে ঢাকায়। বিপরীতে তমালের প্রেমিকা তথা হবু-বউ রায়া থাকেন রাজশাহী। পড়াশুনা শেষ হয়নি। স্বভাবে তমালের পুরো বিপরীত; তুমুল চঞ্চল। মোটামুটি এমন দুই বিপরীতধর্মী চরিত্র নিয়ে সিএমভির ব্যানারে নির্মিত হলো ঈদের নাটক ‘তবুও মন’।

ঈদে আসছে জোভান-তটিনী-জোনায়েদের 'ভিতরে বাহিরে'
গল্পটা গ্রামের ও প্রেমের। যে গ্রামটি দেখতে ছবির মতো। নাম মনমোহনা। নামের মতোই এই গ্রামে রয়েছে একজোড়া পাখির মতো তরুণ-তরুণী। সেই গ্রামেই চাকরির সুবাদে হাজির হয় ঢাকার তরুণ সজীব।

ফারহান-তিশার ‘হৃদয়জুড়ে তুমি’
উজ্জ্বল ও ঝুমুরের প্রেমের পথের কাঁটা হয়ে দাঁড়ায় ভয়ংকর সন্ত্রাসী শফিক। যে কিনা কাউকে মারার আগে এক মিনিটও ভাবে না। এমনই এক তুমুল প্রেমের ভয়ংকর গল্প নিয়ে এই ঈদে চমকে দিতে যাচ্ছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা।