
ইরান যুদ্ধের প্রভাবে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের জন্য নিজেদের গোলাবারুদের মজুত সুরক্ষিত রাখতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) মার্কিন কংগ্রেসে এক শুনানিতে তাইওয়ানের জন্য ১ হাজার ৪০০ কোটি ডলারের অপেক্ষমাণ অস্ত্র প্যাকেজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এপিক ফিউরি’ বা ইরান যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করতেই এ ‘পজ’ বা বিরতি দেয়া হয়েছে।

ইরান যুদ্ধের প্রভাবে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের জন্য নিজেদের গোলাবারুদের মজুত সুরক্ষিত রাখতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে এক শুনানিতে তাইওয়ানের জন্য ১ হাজার ৪০০ কোটি ডলারের অপেক্ষমান অস্ত্র প্যাকেজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এপিক ফিউরি’ বা ইরান যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করতেই এই ‘পজ’ বা বিরতি দেয়া হয়েছে। তিনি আরও জানান, প্রশাসন যখন প্রয়োজন মনে করবে, তখনই আবার এই বিদেশি সামরিক সহায়তা কার্যক্রম শুরু হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।