
সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি সারজিসের
জনগণ সুযোগ দিলে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাতে তিনি পঞ্চগড় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে আগামী নির্বাচনসহ সব সময় রাজনৈতিক প্রভাবমুক্ত সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।

কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না: সারজিস
কলি থেকে শাপলা ফুটতে বেশিদিন লাগবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তেঁতুলিয়ার তেঁতুলতলায় ইউনিয়ন কমিটি ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সারজিসরা না থাকলে তারেক জিয়ার দেশে ফেরার স্বপ্ন পূরণ হতো না: ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সারজিসরা না থাকলে তারেক জিয়ার দেশে ফেরার স্বপ্ন পূরণ হতো না। বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারতেন না। তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি তাদের রাজনৈতিক স্বাধীনতার জন্য যাদের অবদান রয়েছে, সেই সারজিস আলমদের বিরুদ্ধেই মামলা দিয়েছে কেবল সত্য কথা বলার কারণে। বাংলাদেশের মানুষ এ ঔদ্ধত্যপূর্ণ আচরণ মেনে নেবে না, মানবেও না।’