হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের নৌবাহিনীর; জাহাজ চলাচল নিষিদ্ধ
বাণিজ্যিক জাহাজগুলোকে বেতারে সতর্কবার্তা আইআরজিসির
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে ইরানের নৌবাহিনী। আজ (শনিবার, ১৮ এপ্রিল)বাণিজ্যিক জাহাজগুলো ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে একটি বেতার (রেডিও) বার্তা পেয়েছে, যেখানে জানানো হয়েছে যে এই জলপথটি পুনরায় বন্ধ করে দেয়া হয়েছে এবং কোনো জাহাজকে এটি অতিক্রম করতে পারবে না। শিপিং সূত্রগুলোর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।