সাবেক মেয়র আইভী
আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর

আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর

বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রাব্বী হত্যা মামলায় নতুন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে পুলিশের করা শ্যোন অ্যারেস্ট আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে আইভীর বিরুদ্ধে মামলার সংখ্যা ১২ তে দাঁড়াল। গতকাল (রোববার ১২ এপ্রিল) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুনের আদালত সিদ্ধিরগঞ্জের রাব্বি হত্যা মামলায় শুনানী শেষে আবেদন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ।