সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের সময় সাবেক ডিজি আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সিআরআইর সাবেক নির্বাহী পরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। গতকাল (শনিবার, ১৬ মে) দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ।