জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে কূটনীতিকরা
সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার আগে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) প্রায় দুই ঘণ্টা ধরে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন।