এক দিনের জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ
রাঙামাটির সাজেক সড়কে চলমান অবরোধ এক দিনের জন্য শিথিলের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ নিয়ন্ত্রিত আন্দোলনকারী দুই পাহাড়ি সংগঠন সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি এসোসিয়েশন। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের সুযোগ দিতে আগামী রোববার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচলে এই শিথিলতা থাকবে। তবে পরদিন সোমবার থেকে আবারও অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।