জমি অধিগ্রহণ জটিলতায় চার বছর ধরে বন্ধ সাগরখালী সেতু নির্মাণকাজ
জমি অধিগ্রহণ সম্পন্ন না করেই কাজ শুরুর কারণে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের সাগরখালী নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ চার বছর ধরে আটকে আছে। এতে নষ্ট হচ্ছে সরকারি অর্থ, পাশাপাশি প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।