ফিলিপাইনে হাইস্কুলে গুলিতে ৬ শিক্ষার্থী নিহত, আহত ১৭
দক্ষিণ ফিলিপাইনের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন শিক্ষার্থী নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী শিক্ষার্থীও রয়েছে বলে জানা গেছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।