জ্বালানি সংকট সামলাতে সাইপ্রাসে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা
ইউরোপজুড়ে চরম জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সাইপ্রাসে আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া দুই দিনের এক উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার ফলে তৈরি হওয়া সংকট নিরসনে একটি সমন্বিত সমাধান খুঁজে বের করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।