৫ এপ্রিল থেকে বান্দরবানে শুরু হচ্ছে ‘সাংগ্রাইং’ উৎসব
বান্দরবানে আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে পার্বত্য চট্টগ্রামের সর্ববৃহৎ সামাজিক উৎসব মাহা সাংগ্রাইং পোয়ে। আজ (বুধবার, ১৮ মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা।