সুনামগঞ্জের আলোচিত এসিল্যান্ডকে সিলেটে বদলি
সুনামগঞ্জের জামালগঞ্জে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ (রোববার, ২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।