নিয়ন্ত্রণহীন রিক্রুটিং এজেন্সি: নতুন নিবন্ধিত ২১৬, থামছে না প্রতারণা
চলতি বছর দেশে নিবন্ধন পেয়েছে নতুন ২১৬টি রিক্রুটিং এজেন্সি। এই নিয়ে আড়াই হাজার ছাড়িয়ে গেছে শ্রমিক রপ্তানিকারক প্রতিষ্ঠানের সরকারি সংখ্যা। যা প্রতিবেশী দেশ ভারত, নেপাল শ্রীলঙ্কা থেকে তুলনামূলক বেশি। সরকারি নিবন্ধন নিয়েও অতিরিক্ত অর্থ আদায়, ভিসা বিক্রি ও প্রতারণার নানা অভিযোগ এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সমন্বয়হীনতার অভাবে নিয়ন্ত্রণহীনভাবে চলছে এজেন্সিগুলো। তবে বিএমইটি বলছে, অভিযোগ পেলে নেয়া হবে ব্যবস্থা।