৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন সরকারের
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে অনলাইনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।