১৮ জুলাই শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ জাতীয় পর্ব, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী
দেশব্যাপী প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর ১৮ জুলাই শুরু হবে। আর ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।