টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার, বেড়েছে ব্রয়লার-ডিমের দামও
টানা বৃষ্টিতে সারা দেশের বিভিন্ন অঞ্চলের কিছু কিছু এলাকায় পানি জমার কারণে রাজধানীর বাজারগুলোতে কাঁচাবাজারগুলোতে সরবরাহে ঘাটতি হয়েছে। এতে নেতিবাচক প্রভাব পড়েছে দামে। কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এদিকে সপ্তাহের ব্যবধানে চাল, ব্রয়লারসহ ডিমের দামও বেড়েছে।