ক্যারিবীয় সাগরে কথিত মাদক নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৩
ক্যারিবীয় সাগরে আবারও একটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। গতকাল (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) পরিচালিত এ হামলায় ৩ জন নিহত হয়েছে। যার ফলে গত সেপ্টেম্বরের পর থেকে চলমান মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা অন্তত ১৩৩ জনে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।