
রাত ১টার মধ্যে যেসব জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ (বুধবার, ২০ মে) বিকেল থেকে মধ্যরাতের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department - BMD)। একই সঙ্গে দেশের বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি (Rain or Thundershower) হওয়ার সম্ভাবনা রয়েছে Rain and Stormy Wind Forecast for 4 Regions)।

ঢাকাসহ কয়েক জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ১১ মে) সকালে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তরটি। এছাড়াও আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে পূর্বাভাসে। এদিকে নদীবন্দরগুলোকে দেয়া হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

রাতে ঢাকাসহ যে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সারাদেশে তীব্র গরমের মধ্যে আজ (শনিবার, ২৮ মার্চ) রাতে ঢাকাসহ দেশের ১৯টি জেলায় ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া (Gusty or Squally wind) বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির (Thunderstorm) আশঙ্কাও রয়েছে। দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ (সোমবার, ১৮ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

পাঁচ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি
দেশের পাঁচ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করতে বলা হয়েছে। আজ (রোববার, ২৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ
টানা বৃষ্টি আর সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরে চলছে তিন নম্বর সতর্ক সংকেত। উত্তাল ঢেউয়ের কারণে গত তিন দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। এতে আটকা পড়েছে পণ্য নিয়ে আসা প্রায় ৯৭টি জাহাজ।

২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে লঘুচাপের কারণে উপকূলীয় সমুদ্র এলাকায় তিন নম্বর এবং নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে বরিশালে বৃষ্টি, দুই নম্বর সতর্ক সংকেত
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে গতকাল (বুধবার) রাত থেকে বৃষ্টি হচ্ছে। এজন্য বরিশাল নৌ-বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ ছাড়া, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও জানানো হয়।

নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি
রাজধানী ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের নদীবন্দরসমূহে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আজ (সোমবার, ১২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কতা পূর্বাভাসে এ সংকেত দেখানো হয়েছে।

ঘূর্ণিঝড় 'দানা' দেশের সমতলে আঘাত হানার শঙ্কা নেই
যে গতিপথ অনুসরণ করে ঘূর্ণিঝড় 'দানা' অগ্রসর হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের সমতলে আঘাত হানার কোনো শঙ্কা নেই। তবে এর প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বৃহস্পতিবার, ২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ।