
ঢাকায় ২৫২ প্রাথমিক বিদ্যালয়ে নেই মাঠ, প্রযুক্তিতে বন্দি হচ্ছে শৈশব
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজারের বেশি। এরমধ্যে প্রায় ১০ হাজার স্কুলে খেলার মাঠ নেই। রাজধানী ঢাকার চিত্র আরও উদ্বেগজনক। মাঠের অভাবে শিশুরা মুঠোফোনসহ অন্যান্য ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এই বিষয়ে শিক্ষাবিদরা জানান, সৃজনশীল কাজে যুক্ত করা যাচ্ছে না শিশুদের। এর ফলে মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। আর শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্লে গ্রাউন্ড ছাড়া আর কোনো স্কুলের অনুমোদন দেবে না সরকার।

নেই শিক্ষা, আছে বাল্যবিবাহ: পদ্মা চরের ৯৫ শতাংশ শিশু হারিয়ে যাচ্ছে শৈশবেই
একটি উচ্চ মাধ্যমিক স্কুলের অভাবে রাজশাহীর চর মাঝারদিয়ায় ৯৫ ভাগ শিশু শিকার হচ্ছে বাল্যবিয়ের। প্রাথমিকের গণ্ডি পেরুলেই মেয়েকে বিয়ে দেয়া ‘নিরাপদ’ মনে করছেন চরের অভিভাবকরা। বাল্যবিয়ে প্রতিরোধে তেমন সরকারি কার্যক্রম চোখে পড়ে না পদ্মার চরে। বাল্যবিয়ে প্রতিরোধে শহরের দপ্তরগুলোতে চলে সভা-সেমিনার-প্রচারাভিযান।

চুইংগাম নিয়ে যেসব তথ্য হয়তো জানেন না!
চুইংগাম কখনো খাননি কিংবা খেতে পছন্দ করেন না, এমন কেউ কি আছে? বলা যায় মোটামুটি সবারই শৈশবজুড়ে আছে চুইংগামের স্মৃতি। মুখের জড়তা কাটানো থেকে শুরু করে খেলোয়াড়দের মানসিক চাপ কমাতে চুইংগামের রয়েছে কার্যকর ভূমিকা। শুধু আধুনিক যুগেই নয়, প্রায় পাঁচ হাজার বছর আগেও বিভিন্ন সভ্যতায় চুইংগামের অস্তিত্ব পাওয়া যায়।

শিশু ধর্ষণ: রাষ্ট্রের হেয়ালি ভাব কি উস্কে দিচ্ছে অপরাধীদের!
কিছুই বোঝার বয়স হয়নি এখনও। ছোট্ট শরীরে যেখানে খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা ঠিক সে সময় মানুষরূপী কিছু পশুর থাবায় হাসপাতালের বিছানায় প্রতি বছর শত শত শিশুর আর্তনাদ। বিচার কে কবে পেয়েছে? সে হিসাবে রাষ্ট্রের হেয়ালি ভাব উস্কে দেয় নরপশুদের! তবুও বিচার প্রত্যাশা সাধারণ মানুষের।

হংকংয়ে মেসির এক ফুটবল ভক্ত
শিশু বয়স থেকে মেসির অন্ধ ভক্ত হংকং অঞ্চলের বাসিন্দা টিমোথি চেন। ফুটবল খেলা বোঝামাত্রই মেসি ছাড়াও ঝুঁকেছেন তারকা ফুটবলার নেইমার, রোনালদোর খেলার প্রতি।

শহুরে যান্ত্রিকতায় হারিয়ে যাচ্ছে সোনালী শৈশব
গ্রামের শৈশব কাটে সবুজে, মাঠে, খেলাধুলায়। ছুটির দিন কাটে উল্লাস আর ছোটাছুটিতে। তবে শহরে নেই সেই সুযোগ। ছুটির দিন আর অবসর কাটে ঘরবন্দি কিংবা কৃত্রিমতায়।