শিশু নিখোঁজ

সুনামগঞ্জে ধান খেতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের ৫ ঘণ্টা পর ধান খেত থেকে এক শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু আব্দুল্লাহ আল মামুন (৭) দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর-শ্রীনাথপুর গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মোস্তাক আহমেদের বড় ছেলে।

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে শিশু নিখোঁজ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে নৌকা থেকে পড়ে গিয়ে মাসুম নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) দুপুরে হাওরের পর্যটকবাহী নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

মহাখালীতে লেকে পড়ে শিশু নিখোঁজ
রাজধানীর মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালের কাছের একটি লেকে পড়ে গিয়ে রিয়া নামের এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।