শিশু অধিকার
ভিউ বাণিজ্যের থাবা: গণমাধ্যমে শিশুর সুরক্ষায় আইন কী বলছে

ভিউ বাণিজ্যের থাবা: গণমাধ্যমে শিশুর সুরক্ষায় আইন কী বলছে

তথ্যপ্রযুক্তির এই যুগে গণমাধ্যম (media) ও সামাজিক যোগাযোগমাধ্যমের (social media) পরিধি যেমন বেড়েছে; তেমনই পাল্লা দিয়ে বেড়েছে কনটেন্ট (content) বা সংবাদের ‘ভিউ’ (views), ‘লাইক’ (likes) আর ‘রিচ’ reach) বাড়ানোর এক অসুস্থ প্রতিযোগিতা। ভার্চুয়াল এ ‘ইঁদুরদৌড়ে’ তিনিয়ত হারিয়ে যাচ্ছে মানবিক বোধ। অবলীলায় লঙ্ঘন হচ্ছে জনস্বার্থের সবচেয়ে সংবেদনশীল জায়গা ‘শিশুর অধিকার (child rights) ও সুরক্ষার আইনি ও নৈতিক নীতিমালা‘। সাম্প্রতিক সময়ে মূলধারার সংবাদমাধ্যম থেকে শুরু করে ফেসবুক (Facebook), ইউটিউব (YouTube) কিংবা টিকটকের (TikTok) মতো প্ল্যাটফর্মগুলোতে শিশুদের যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস: জিনজিরার কারখানায় ‘পুড়ছে’ শৈশব

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস: জিনজিরার কারখানায় ‘পুড়ছে’ শৈশব

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা। চারদিকে যান্ত্রিক কোলাহল আর বাতাসে ঝাঁঝালো কেমিক্যালের গন্ধ। মাথার ওপর টিনের চাল বেয়ে নামছে দুপুরের তপ্ত আঁচ, একটা ফ্যান ঘুরলেও তাতে গুমোট গরম কাটার কোনো লক্ষণ নেই। এই ‘নরক গুলজারের’ ভেতরেই শরীরময় কালি আর ঘাম মেখে বসে একমনে দুপুরের ভাত মুখে তুলছিল বারো বছরের এক কিশোর, নাম মোহাম্মদ আবদুল্লাহ। সকাল থেকে একটানা হাড়ভাঙা খাটুনির ক্লান্তি তার চোখে-মুখে স্পষ্ট। এই বয়সে যেখানে বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে দৌড়াদৌড়ি করার কথা; সেখানে আবদুল্লাহর দিন কাটে অ্যালুমিনিয়াম কারখানার অন্ধকার চারদেয়ালে।

বাজেটে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতও গুরুত্বপূর্ণ: ইউনিসেফ প্রতিনিধিদল

বাজেটে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতও গুরুত্বপূর্ণ: ইউনিসেফ প্রতিনিধিদল

ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়ার নেতৃত্বে ইউনিসেফের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে ইউনিসেফ প্রতিনিধি বলেছেন, সংসদ সদস্যদের সঙ্গে অ্যাডভোকেসির অংশ হিসেবে প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল আলোচনার প্রয়োজন রয়েছে। এর মাধ্যমে শিশুরা সরাসরি নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়। তবে বাজেটে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতও গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।