শ্রমিক আন্দোলনে দিনভর উত্তপ্ত শিল্পনগরী গাজীপুর, কারখানা বন্ধ ঘোষণা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক বিক্ষোভে দিনভর উত্তপ্ত ছিল শিল্পনগরী গাজীপুর। আজ (রোববার, ১ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন পোশাক কারখানার শ্রমিকেরা।