শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন চলছে
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সাইন্সল্যাব ও উত্তরার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ (বুধবার, ১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।