
স্কুলে পর্যায়ক্রমে চালু হবে ‘মিড ডে মিল’: গণশিক্ষা প্রতিমন্ত্রী
দেশের সব স্কুলে পর্যায়ক্রমে মিড ডে মিল চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘প্রথমে উপজেলার সরকারি স্কুলগুলোতে এই কর্মসূচি চালু করা হবে, এরপর ধাপে ধাপে দেশের সব স্কুলে তা বাস্তবায়ন করা হবে।’

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
এমপিওভুক্তির জন্য যোগ্য হিসেবে চূড়ান্ত করা হয়েছে আরও ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের এমপিও কার্যক্রম শুরু করতে ৬৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বিভাগ থেকে অনুমোদন পাওয়া গেলে আগামী সপ্তাহ থেকেই নতুন প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হবে।

দেশকে এগিয়ে নেয়ার ডিটেইল প্ল্যানিং শুধু বিএনপির আছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জনগণ আমাদের কাছে কথার ফুলঝুড়ি পছন্দ করে না। জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে, কীভাবে আমরা দেশকে পরিচালনা করব, তাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করব। পুরো পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। দেশকে এগিয়ে নেয়ার ডিটেইল প্ল্যানিং শুধু বিএনপির আছে, আর কোনো দলের নয়।

‘কালো টাকা সাদা করার বৈধতার প্রস্তাবনা বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার বিপরীত’
কালো টাকা সাদা করার বৈধতার প্রস্তাবনা সমাজে বৈষম্য তৈরি করবে, যা বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার বিপরীত। আজ (মঙ্গলবার, ৩ জুন) সকালে বনানীর একটি হোটেলে বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।