এসএসসির খাতা ‘ঠিকমতো না দেখা’ পরীক্ষকদের জবাবদিহি করা হবে: শিক্ষামন্ত্রী
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনায় শুরুতে খাতা মূল্যায়ন করা শিক্ষকদের জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এসব পরীক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি।