ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে অর্ধকোটি টাকার শাড়ি পাচারের চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে মাছের ড্রামে করে পাচারের চেষ্টা করা অর্ধকোটি টাকার মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। আজ (বুধবার, ৮ জুলাই) সকালে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব শাড়ি উদ্ধার করে। বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।