বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল বাস চালু করল বেবিচক
যাত্রীসেবার মান আরও উন্নত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।