Recent event
শহিদ আবরার
‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ না করলে ফ্যাসিবাদী হাসিনার চাইতেও খারাপ পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের’

‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ না করলে ফ্যাসিবাদী হাসিনার চাইতেও খারাপ পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের’

কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার দরকার ছিল সেভাবে ধারণ করছে না। তিনি বলেন, ‘আমরা অনুরোধ করবো শহিদরা যে জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে যেন তারা ধারণ করে। যদি না হয় তবে ফ্যাসিবাদী হাসিনার যে পরিণতি হয়েছে তার চাইতেও খারাপ পরিণতি তাদের হবে।’