হামে ৩০০ শিশুর মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সংসদে শফিকুল ইসলাম
মাত্র ছয় শিশুর মৃত্যু নিয়ে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলে, হামে ৩০০ শিশুর মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত- এমন মন্তব্য করেছেন পটুয়াখালী-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।