লেভেল ক্রসিং

থামছে না লেভেল ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনা; দিনে গড়ে তিনজন নিহত, বাড়ছে উদ্বেগ
থামছেই না লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা। প্রতিদিন গড়ে মারা যাচ্ছেন তিনজন। দেশে বৈধ লেভেল ক্রসিংয়ের চেয়ে অবৈধ ক্রসিংই বেশি। রেল প্রতিমন্ত্রী জানান, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা বন্ধে পদক্ষেপ নেয়া হবে, একইসঙ্গে ব্যবস্থাপনা ডিজিটালাইজেনশন করার চিন্তা করছে সরকার।

ঢাকা-চট্টগ্রাম রেলপথে গতি বাড়লেও নিরাপত্তা বাড়েনি
ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন হওয়ায় রেলপথে বেড়েছে গতি। কক্সবাজারগামী দু'টি ট্রেনসহ এ পথে বেড়েছে ট্রেনের সংখ্যাও। তবে বাড়েনি রেলপথের নিরাপত্তা। কুমিল্লা অঞ্চলের তিন শতাধিক লেভেল ক্রসিংয়ের বেশিরভাগই অবৈধ। জনগুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় লেভেল ক্রসিং নির্মাণে নজর না দিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ছয়টি স্টেশন। যা তেমন একটা কাজে আসছে না।