পাঁচ কোটি মানুষ লিভার রোগে আক্রান্ত, চিকিৎসক হাতেগোনা কয়েকজন
দেশে প্রতি তিনজনের একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। বিভিন্ন ধরনের লিভার রোগে ভুগছেন প্রায় পাঁচ কোটি মানুষ। অথচ দেশে হেপাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ১৪০ জন। বিশেষজ্ঞদের আশঙ্কা, সময়মতো প্রতিরোধ ও চিকিৎসার উদ্যোগ না নিলে ভবিষ্যতে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস ও ক্যানসারের ঝুঁকি আরও বাড়বে।