
ঈদে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, বাড়ানো হয়েছে নজরদারি-টহল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল ও মনিটরিং জোরদার করা হয়েছে।

ফরিদপুরে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত রিহাত শেখ গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারীতে ‘পায়ুপথে’ কম্প্রেসার মেশিনের উচ্চচাপের বাতাস ঢুকিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

সিলেটে র্যাবের অভিযানে ৩৭ হাজার ঘনফুট সাদা পাথর জব্দ
সিলেটের কোম্পানিগঞ্জে এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সাদা পাথর জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) দিনভর অভিযান শেষে ৩৭ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব।

সিলেটের জৈন্তাপুর থেকে জাফলংয়ের আরও ৭ হাজার ঘনফুট পাথর জব্দ
সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকায় জাফলং থেকে লুট হওয়া আরও ৭ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর আভিযানিক একটি দল অভিযান পরিচালনা করে এ পাথর জব্দ করে।

শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতেই হবে: তারেক রহমান
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে, কোনোভাবেই তাকে ছেড়ে দেয়া যাবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী সাবের পাইলট হাইস্কুলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারাও।

পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত
জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সবচেয়ে বড় মদদের চিত্র উঠে আসে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকাতে। কোটা থেকে সরকার পতনের আন্দোলনে জনগণের বন্ধুই হয় শত্রু। নির্বিচারে গুলিতে মারা যায় হাজারো মানুষ।

শায়েস্তাগঞ্জে র্যাবের অভিযানে ৪ ডাকাত গ্রেপ্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু মোহাম্মদপুর থেকে উদ্ধার
রাজধানীর আজিমপুরে এক বাসায় ডাকাতির সময় অপহরণ করে নিয়ে যাওয়া শিশুকন্যা জাইফাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণকারী একজনকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হলো।

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেত্রী হেনরি গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর বিশেষ অভিযানে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী ড. জান্নাত আরা হেনরিকে গ্রেপ্তার হয়েছে। এসময় তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারকেও গ্রেপ্তার করা হয়। আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশও দেয়া হয়েছে।

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেপ্তার
সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নতুন র্যাব মহাপরিচালক শহিদুর রহমান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক হয়েছেন এ কে এম শহিদুর রহমান। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মো. মাইনুল হাসানকে।