খানাখন্দে বেহাল দশা বরগুনার সড়ক; আশ্বাসে আটকে সংস্কারের কাজ
সংস্কারের অভাবে বরগুনার বেশিরভাগ গ্রামীণ সড়ক হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা এসব সড়কে ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে যান চলাচল। এমন পরিস্থিতিতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, টেন্ডার প্রক্রিয়া শুরু হলে পাল্টে যাবে বরগুনার চিত্র।