পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ; রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরেকটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলো। দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে নতুন অধ্যায়ে প্রবেশ করলো বাংলাদেশ।