ময়মনসিংহ সিটি প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন রুকুনোজ্জামান রোকন
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন রুকুনোজ্জামান রোকন। আজ (সোমবার, ১৬ মার্চ) সকালে সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।