চ্যাম্পিয়ন্স লিগে রাতে মহারণ; ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল-বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, অ্যাস্টন ভিলা। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সামনে জার্মান প্রাচীর লিপজিগ। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্সেনাল। তবে বিগ এই ম্যাচের আগে বড় চিন্তা কোচ ভিনসেন্ট কোম্পানির অসুস্থতা। পায়ের চোটের কারণে এই ম্যাচে ডাগআউটে থাকবেন সহকারী কোচ অ্যারন। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।