কক্সবাজারে রিসোর্টের আগুনে নিহত একই পরিবারের তিনজনই বরগুনার
কক্সবাজারের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মধ্যে তিনজন বরগুনার আমতলী উপজেলার একই পরিবারের সদস্য। তারা উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদারের মেয়ে, ছেলে ও নাতনি। নিহত অপর চারজনও তাদের স্বজন। এ ঘটনায় আমতলীর কালিপুরা গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।