মুছে ফেলা হচ্ছে প্যারিসের রিপাবলিক স্কোয়ারের গ্রাফিতি
ফ্রান্সে চলমান বিক্ষোভ, লুটপাট ও কারফিউ জারির পর প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক স্কোয়ারের গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে। এটি ফ্রান্সের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ চত্বর। একই সঙ্গে প্যারিসবাসীর জমায়েত, উৎসব,রাজনৈতিক বিক্ষোভ বা প্রতিবাদের প্রধান কেন্দ্রস্থল। সম্প্রতি দেশজুড়ে চলা অস্থিরতা ও দাঙ্গার কারণে প্যারিসের এ ঐতিহাসিক জায়গাটির নিরাপত্তা জোরদার হয়েছে।